ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারকাখ্যাতি গুরুত্ব দেন না সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। তারকাখ্যাতির দিক থেকেও তিনি রয়েছেন এগিয়ে। কিন্তু তারকাখ্যাতিকে কখনোই গুরুত্ব দেননি এ অভিনেতা।
এ প্রসঙ্গে সালমান খান সাংবাদিকদের বলেন, ‘আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। যদি এ মুহূর্তগুলো কাজে লাগাতে পারি, আমি জানি- এ থেকে কিছু পাব। একজন অভিনেতা হিসেবে আমি আমার কাজ করে যাই। সিনেমার পর্দায় যে ব্যক্তিকে আপনারা দেখেন এটি বিভিন্ন (যেমন: লাইট, ক্যামেরা, মেকআপ) বিভাগের একশ জনেরও বেশি মানুষের অবদান। এই পাগলামি যেটাকে আপনারা তারকাখ্যাতি বলেন আমি সেটা কীভাবে গুরুত্বপূর্ণভাবে নিব? আমি এটাকে গুরুত্ব দিই না।’
গতকাল তার বিয়িং হিউম্যান ব্র্যান্ডের ইলেকট্রিক সাইকেল লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন সালমান। এছাড়া তার পরবর্তী সিনেমা টিউবলাইট নিয়েও সংবাদিকদের সঙ্গে কথা বলেন এ অভিনেতা।  ‘টিউবলাইট সিনেমায় আমার যে চরিত্র সেটি আমাকে স্কুলজীবনে ফিরিয়ে নিয়ে যেত। সোহেল ও আমি ছেলেবেলার অনেক স্মৃতিচারণ করতাম। এই বয়সে এসে সহজ সরল চরিত্রে অভিনয় খুবই কঠিন একটি কাজ।’ বলেন, সালমান।
টিউবলাইট সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। এর আগে এ নির্মাতার এক থা টাইগার ও বজরঙ্গি ভাইজান সিনেমায় অভিনয় করেছেন সালমান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সালমানের ভাই সোহেল খান। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।