ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইব্রাকে ছেড়ে দিয়েছে ম্যানইউ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোনো ট্রান্সফার ফি ছাড়াই প্যারিস সেইন্ট জার্মেই থেকে জ্লাতান ইব্রাহিমোভিচকে গত মৌসুমে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন সুইডিশ এ তারকা। কিন্তু ভালো পারফরম্যান্সের পর তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী হয়নি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক বিবৃতিতে ইব্রাকে না রাখার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ফর্মে থাকলেও দীর্ঘ মেয়াদী ইনজুরির কারণে হয়তো তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে ম্যানইউ। আগামী ৩০ জুন ম্যানইউর সঙ্গে ৩৫ বছর বয়সি এ তারকার এক বছর মেয়াদী চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ইব্রা। সফলভাবে অস্ত্রোপচার হলেও দীর্ঘদিন ডাক্তারের পরামর্শে রয়েছেন তিনি। ফিটনেসের উন্নতি নিয়ে আশাবাদী হলেও ম্যানইউতে শেষ দেখে ফেললেন তিনি।
গত এপ্রিলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লিগামেন্টে আঘাত পান ইব্রাহিমোভিচ। ফলে মৌসুমের বাকি ম্যাচগুলোতে ম্যানইউর হয়ে আর মাঠে নামা সম্ভব হয়নি ফর্মে থাকা এ তারকার। ম্যানইউতে যোগ দেওয়ার পর ৪৬ ম্যাচে ২৮টি গোল করেছেন তিনি। এছাড়া লিগ কাপ ও এফএ কমিউনিট শিল্ডের ফাইনালে গোল করেছিলেন ইব্রা।