ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাতারসংকট নিরসনে মধ্যস্থতা করবে কুয়েত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সঙ্গে সৌদি আরবসহ সাতটি দেশ সম্পর্ক ছিন্ন করায় যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে কুয়েত। সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এ তথ্য জানিয়েছেন।
আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। পরে মালদ্বীপ ও লিবিয়াও সম্পর্কছেদের ঘোষণা দেয়।
সোমবার রাতেই সৌদি আরব কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে থেকেই মিশর তার আকাশসীমা কাতারি বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া মঙ্গলবার সকাল থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রিয়াদ কার্যালয় বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, সংকট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ। মঙ্গলবার পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা কাতারের আমিরের। এর আগে কুয়েতের আমির তাকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ সাবাহ।