ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত ২২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে ২২জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অন্তত ১৫জন। রোববার রাতে বেরিলির কাছে কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দিল্লির আনন্দবিহার থেকে উত্তরপ্রদেশের গোন্ডায় যাচ্ছিল বাসটি। রাত দেড়টার দিকে উত্তরপ্রদেশের বেরিলির কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পরপর বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়। এতেই বাসে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রীই ঘুমাচ্ছিলেন। আগুন লেগে যাওয়ার পরে কয়েক জন যাত্রী জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। তাঁরা প্রাণে বাঁচলেও, বাসের পিছনের দরজা বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীই বের হতে পারেননি।
ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৭ জন। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও ৫ জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে গুরুতর আহত ১৫ জনের চিকিৎসা চলছে। উত্তর প্রদেশের পুলিশের প্রধান মুখপাত্র রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, বাসটিতে ৪১জন যাত্রী ছিল।
বেরিলি পুলিশ সুপার যোগীন্দ্র কুমার বলেছেন ‌‘অগ্নিদগ্ধ ১০ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। বাসের জানালা দিয়ে বাইরে লাফিয়ে বের হয়েছিলেন ২০ জন। তাদের স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।’