ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাতারের সঙ্গে ৪ দেশের সম্পর্ক ছিন্ন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে প্রতিবেশী তিন দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও আরেক আরব দেশ মিশর। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে স্থল, জল ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিপদ থেকে জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে। এই চারটি দেশের অভিযোগ, কাতার মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করছে।