ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশানের বাড়ি ছাড়ব না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িসংক্রান্ত মামলায় রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তিনি বলেছেন, রিভিউ খারিজ হওয়ার পরও তিনি বাড়ি ছাড়বেন না।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছন, ‘রিভিউ খারিজ হলেও আমি এই বাড়ি ছাড়ব না। কারণ আদালত এই বাড়ির স্বত্ব সরকারকে দেয়নি। বাড়ি নিয়ে বোঝাপড়া হবে মূল মালিকের সঙ্গে। যদি সরকার আমাকে বাড়ি ছাড়তে বলে আমি আইনগত লড়াই চালিয়ে যাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, গুলশানের এই বাড়ি আমার জীবনেরই অংশ। এই বাড়ির সঙ্গে আমার অনেক স্মৃতি, ইতিহাস-এতিহ্য জড়িত। অনেক দেশি-বিদেশি রাজনীতিবিদেরা এখানে এসে বৈঠক করেছেন।’
এর আগে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গুলশানের বাড়িসংক্রান্ত মামলায় মওদুদের রিভিউ আবেদন খারিজ করে দেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আদেশের ফলে ব্যারিস্টার মওদুদকে গুলশানের বাড়ি ছাড়তেই হবে।ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি ছাড়তে না চাওয়াটা এক ধরনের ধৃষ্টতা বলেও মন্তব্য করেন তিনি।