ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৬ ইউনিয়নের নির্বাচন ১৩ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মামলা এবং অন্যান্য জটিলতার কারণে স্থগিত ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ৩৩টি ইউনিয়ন পরিষদের সাতটি চেয়ারম্যানসহ বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১২ জুন।
যেসব ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া, বাচোর। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, ফুলবাগচালা এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর। বরিশালের মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক, লতা, জয়নগর, চর একারিয়া, গোবিন্দপুর, শ্রীপুর, আলিমাবাদ ও ব্রাহ্মণবাড়িয়ার নর্বনগর উপজেলার কাইতলা (উত্তর)।