ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জামায়াত ও হেফাজত ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে বিচারপতি (অবসর) এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, এই সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে উৎখাত করতে হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বানিয়ার চর হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ মানববন্ধন ও স্মরণসভার আয়োজন করে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে আপস করার কিছু নেই। শেখ হাসিনার কাছে দাবি তিনি যেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস না করেন।
এ সময় তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় গোপালগঞ্জের বানিয়ার চরে খ্রিষ্টান হত্যাকাণ্ড ঘটেছিল। কিন্তু ১৬ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। তিনি ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে অবিলম্বে ওই হত্যাকাণ্ডের বিচার করার দাবি জানান।
মানববন্ধনে সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক আব্রাহাম গোমেজ, সদস্য সচিব উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।