ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ১৪ দলের সভা রোববার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামী রোববার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড়-পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হবে।
শুক্রবার আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।