ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি হয়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানি হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৩০ জুলাই ধার্য করেছেন।
ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ বৃহস্পতিবার মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকায় আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৩০ জুলাই ঠিক করেছেন।
এদিকে এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গত ২১ মে মারা গেছেন। মামলাটিতে আগামী ৩০ জুলাই সংশ্লিষ্ট থানার ওসিকে তার মত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটান। ওই ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতা-কর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।