ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজও দুস্থদের মাঝে খালেদার ইফতার সামগ্রী বিতরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দি‌নের ম‌তো রাজধানীজুড়ে দুস্থদের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে গুলশান-১ ডিসিসি মাকের্টের সামনে থেকে দ্বিতীয় দিনের মতো বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সঙ্গে আছেন।
দ্বিতীয় দি‌নে খালেদা জিয়া ডিসিসি মার্কেট (গুলশান-১) ওয়ারলেস গেই (মহাখালী), মধুবন মিষ্টির দোকানের সামনে(বাড্ডা মোল্লাপাড়া লিঙ্ক রোড), সততা সিরামিক সামনে (রামপুরা মালিহা কমিউনিটির পূর্ব পাশে), ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট মোস্কল), খিলক্ষেত-নিকুঞ্জ (কারওয়াস), প্রাইম ব্যাংক (উত্তরা জসিম উদ্দিন), আমীর কমপ্লেক্সের সামনে (উত্তরা), মিরপুর -১১ নম্বর বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে বিএফসি’র সামনে, মিরপুর-১ শাহআলী মাজার এবং কোনাবাড়ী বাস স্টেশন মোড়, কাজী পাড়া বাসস্ট্যান্ড (এক্সিম ব্যাংকের সামনে), এসএ খালেক সিএনজি স্টেশন (দারুস সালাম, শ্যামলী), কাওরান বাজার (প্রগতি), এবং এফডিসি গেট স্প‌টে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ কর‌বেন।
মঙ্গলবারও রাজধানীর ২৪টি স্পটে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপৎগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান।
বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই দিনটি ‘জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষে বরাবরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।