ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগকে ইফতারের দাওয়াত দিল বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চার সদস্যর প্রতিনিধি দল দাওয়াতপত্র দিয়ে আসে।  আওয়ামী লীগের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য আবদুল আওয়াল শামীম ও প্রাক্তন কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক সেকেন্দার আলী।
আগামী সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।