ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. মো. জাহাঙ্গীর আলম কৃষি তথ্য সার্ভিসের নতুন পরিচালক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলম কৃষি তথ্য সার্ভিসের নতুন পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ২৪ মে সরকারি এক আদেশে তাকে পরিচালক হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি একই সংস্থায় উপ-পরিচালক (গণযোগাযোগ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) কর্মকর্তা।
ড. মো. জাহাঙ্গীর আলম ১৯৮৭ সালে বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক অফিস সিলেটে আঞ্চলিক বেতার কৃষি অফিসার (আরএফবিও) হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি ফেনী সদর ও দাগনভূঞা, লক্ষ্মীপুরের রামগতি, চাঁদপুর সদর, চট্টগ্রামের আনোয়ারা ও সিলেটেও দায়িত্ব পালন করেন। রাজধানীর খামারবাড়িতে যোগদানের পর থেকে পেশাগত প্রয়োজনে গণমাধ্যমের সাথে ওতোপ্রোতভাবে সংশ্লিষ্ট হন তিনি। বেতার, টেলিভিশন, কমিটিউটি রেডিও, প্রিন্ট মিডিয়া সকল ক্ষেত্রেই সচল রেখেছেন নিজেকে।
মো. জাহাঙ্গীর আলম ১৯৬১ সালের ৩ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের বিষকাটালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ্ব জবেদ উল্ল্যাহ ভুঁইয়া এবং মা মরহুমা ফয়জুন নাহার ভুঁইয়া। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
চাকরি জীবনে মো. জাহাঙ্গীর আলম ডেনমার্ক, যুক্তরাজ্য, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব ভ্রমণ করেন। তিনি একজন সুলেখকও। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশের অধিক। এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো-ডুবুরি মরে জলে ডুবে, আয়েশি বন্দরে কবিতা নোঙর, কল্প কৌটায় গল্প গন্ধি, কল্প বাঁশির কান্না হাসি; গল্পগ্রন্থগুলো হচ্ছে-সুবর্ণ গ্রাম, কৃষি সাংবাদিকতা, ফল, ফলসম্ভার। তার আরও কয়েকটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
বিভিন্ন জাতীয় দৈনিক এবং ম্যাগাজিনে তার সহস্রাধিক প্রবন্ধ, তথ্যপ্রযুক্তি সম্বলিত কৃষিবিষয়ক লেখা প্রকাশিত হয়েছে। তিনি ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কৃষি তথ্য সার্ভিসের সহযোগিতায় বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি তার পরিচালনা ও নির্দেশনায় প্রচারিত হচ্ছে। মো. জাহাঙ্গীর আলম কৃষি মিডিয়া ও কমিউনিকেশনের একজন দক্ষ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিয়মিত উপস্থাপক, বক্তা, মডারেটর, মেনটর; বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকবি।