নিজস্ব প্রতিনিধি : গত ২৩ মে নেত্রকোনা জেলার সদর ও মদন উপজেলায় মৎস্য অধিদপ্তরের উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণারয়ের যুগ্ম সচিব ড. শেখ হারুনুর রশিদ আহমদ।
কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমান। এ সময় মদন উপজেলার তলার হাওরে শিডিউল অনুযায়ী ৬৬৭ কেজি রুই, কাতল, মৃগেলজাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়। পরির্দশন কার্যক্রমের পর সদর উপজেলায় ২৫ জন সুফলভোগিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তর ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

