ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি যন্ত্রপাতি পরীক্ষায় কারিগরি ওয়ার্কিং গ্রুপের সভা

Link Copied!

এশিয়ান ও প্যাসিফিক নেটওয়ার্কের ৩য় কারিগরি ওয়ার্কিং গ্রুপের সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালালউদ্দিনসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : ইউএন-এসক্যাপ (UN-ESCAP)’র অধীন সেন্টার ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল মেকানাইজেশনের (সিএসএএম) আওতায় কৃষি যন্ত্রপাতি পরীক্ষার জন্য এশিয়ান ও প্যাসিফিক নেটওয়ার্কের ৩য় কারিগরি ওয়ার্কিং গ্রুপের সভা গত ২৪ মে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালালউদ্দিন।
সভায় অ্যানটামের (ASIAN and Pacific Network for Testing Agril Machinery-ANTAM) কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন সিএসএএমের প্রোগ্রাম বিশেষজ্ঞ ক্যামিলা স্টেলিটানো এবং উদ্বোধনী বক্তব্য রাখেন সিএসএএমের প্রোগ্রাম কর্মকর্তা অংশুমান ভার্মা। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ফোকাল পয়েন্ট (ANTAM) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মো. নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় সদস্য দেশগুলোতে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি পরীক্ষাবিধি ও কোড সমন্বয় করে একটি ইউনিক কোড তথা অ্যানটাম কোড প্রবর্তন করা হয়। যার আলোকে সব সদস্য দেশে কৃষি যন্ত্রপাতি পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ এ সংগঠনের অন্যতম সদস্য। এমন বার্ষিক সভা সদস্য দেশসমূহে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়ে আসছে।
সভায় এশিয়া ও প্যাসিফিক আঞ্চলের দেশের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী দেশ ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যানটাম, ফাও (FAO) ও সিএসএএমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের সভাটি যৌথভাবে ইউএন-এসক্যাপের অধীনে সিএসএএম এবং স্বাগতিক দেশের পক্ষে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি গবেষণা কাউন্সিল এবং বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এন্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এর আগে পাওয়ার টিলার ও ডাস্টারের (স্পেয়ার) উপর কোড তৈরি করেছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের কোড তৈরির কাজ চলছে। এদিকে, পাওয়ার টিলার ও ডাস্টারের কোডের আপডেট সুপারিশ নিয়ে ৪দিনব্যাপী সভার শেষ দিনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়।