ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এসআরডিআই’র সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র উদ্বোধন

Link Copied!

চট্টগ্রামের হালিশহরে নবনির্মিত সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন, এমপি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবনটি নির্মাণে প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয় হয় বলে জানা গেছে।
গত ২২ মে চট্টগ্রামস্থ হালিশহরে ভবনটির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিন।
প্রধান অতিথি ডা. মো. আফছারুল আমীন বলেন, বর্তমান সরকারের দূরদর্শী চিন্তার সঠিক বাস্তবায়ন আর কৃষকের শ্রমঘন প্রচেষ্টায় দেশ আজ খাদ্য উৎপাদনে ঈর্ষনীয় সফলতা অর্জন করেছে। দেশের অন্যান্য খাতেরও উল্লেখযোগ্য উন্নয়ন আজ দৃশ্যমান। সবাই মিলে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে এবং এ সফলতা ধরে রাখতে হবে। তিনি বলেন, যে উদ্দেশ্যে এ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে সে উদ্দেশ্য যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি সরকারের ভিশন বাস্তবায়নে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
এসআরডিআই’র এসএসও মো. মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. আবদুল বারী। অনুষ্ঠানে এসআরডিআই’র পিএসও ড. মকবুল হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।