
কর্মশালায় বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ) মো. সিরাজুল হায়দার এনডিসি। মঞ্চে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : মধ্যাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ : বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ কৌশল শীর্ষক ২দিনব্যাপী কর্মশালা গত ২৪ মে রাজধানীর খামারবাড়িস্থ তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ) মো. সিরাজুল হায়দার এনডিসি। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র সদস্য পরিচালক (শস্য) মো. আজিজ জিলানী চৌধুরী।
ঝিনাইদহে তুলা চাষ ও ফলন বৃদ্ধির কৌশল শীর্ষক কর্মশালা : পরিবর্তিত জলবায়ুতে যশোর অঞ্চলে তুলা চাষ ও ফলন বৃদ্ধির কৌশল নির্ধারণ শীর্ষক একটি কর্মশালা গত ২৬-২৭ মে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে কর্মশালাটি আয়োজিত হয়।
যশোরে তুলা চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ : জেলার জগদীশপুরস্থ তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে গত ২২-২৪ মে ৩দিনব্যাপী তুলা চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ক মাঠকর্মী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা।

