ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে তুলা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পাহাড়ে তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধিতে চুক্তিবদ্ধ তুলা চাষিদের অংশগ্রহণে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে (বুধবার) বান্দরবানের বালাঘাটাস্থ পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে তুলা উন্নয়ন বোর্ড।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (সদর দপ্তর) ড. মো. তাসদিকুর রহমান (সনেট)। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন আহমেদ, সভাপতিত্ব করেন পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মং সানু মার্মা।
প্রধান অতিথি বলেন, পাহাড়ের আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তুলার দামও বর্তমান বাজারে অনেক ভাল। তুলা চাষের মাধ্যমে পাহাড়ি জনগণ তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন।
কর্মশালায় মাটির উর্বরতা বৃদ্ধিতে কম্পোস্ট সারের ভূমিকা, তুলা বীজ বপনের সময় ও সঠিক পরিচর্যা, তুলা ক্ষেতে আগাছা দমন, চারা পাতলাকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৩দিনব্যাপী এই কর্মশালায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ৬০জন কৃষক অংশগ্রহণ করেন।