ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বজ্রাঘাতে দুই ভাই নিহত

Link Copied!

বজ্রাঘাত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউটি গ্রামে বজ্রাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- মাওলানা আব্দুল মালেকের ছেলে একরাম হোসেন (৪০) ও আসাদ মিয়া (৪৫)। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মাঠে কাজে গেলে হঠাৎ ঝড় বৃষ্টি এলে বজ্রাঘাতে দুই ভাই আহত হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধোবাউড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ থানায় রাখা হয়েছে।