ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুসিক মেয়র সাক্কুর জামিন মঞ্জুর

Link Copied!

মুনিরুল ইসলাম সাক্কু

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নব নির্বাচিত মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে আগামী ২৪ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. জাহেদুল কবীর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত রাষ্ট্রপক্ষের কৌসুঁলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার সকালে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের মাধ্যমে জামিন আবেদন করেন মনিরুল ইসলাম সাক্কু। আবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৩ মে মেয়রের শপথ গ্রহণের দিন আছে। তাই তার জামিন মঞ্জুর করা হোক। পরে আদালত শুনানি শেষে আগামী ২৪ মে পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেন। একই দিনে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কুসিক মেয়র মনিরুল ইসলাম সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে ৯ মের মধ্যে আসামিকে গ্রেফতার করা গেল কিনা- এ সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়ে, ২০০৮ সালের ৭ জানুয়ারি তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাক্কুর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারি পরিচালক শাহিন আরা মমতাজ।
মামলার অভিযোগে আরও বলা হয়, আসামি এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের হিসাব গোপন করে এবং ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। গত বছরের ৪ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নূরুল হুদা আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন মনিরুল ইসলাম সাক্কু।