ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভায় পরিবর্তন আসবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় পরিবর্তন আসবে। বহুদিন হলো মন্ত্রিসভায় পরিবর্তন হয় না। তবে মন্ত্রিসভায় কারা আসবেন এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলতে পারেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় কারা আসবেন এটা এখনই বলা যাচ্ছে না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেশে অনেক কিছুই ঘটবে। জোট ভাঙবে, জোট গড়বে। এছাড়া আরো অনেক কিছু দেখা যাবে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।