ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায় নিজ বাড়ির সামনেই এই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত গোলাম মোস্তফা ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে দলীয় সূত্র জানিয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, সোমবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে তার স্ত্রী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। পারিবারিক বিরোধ কিংবা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।