নিজস্ব প্রতিনিধি : ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গত ৩০ এপ্রিল সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞাঁ, বিশেষ অতিথি ছিলেন জেলা (ফেনী) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা (ফেনী) যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ও কম্পিউটার কোর্সে প্রশিক্ষক আলমগীর।

