ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার বাড়িয়ালিতে আতাউর রহমান (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। আতাউর রহমান উপজেলার বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন জানান, মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলার বাড়িয়ালি থেকে পুলিশ আতাউরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বে দুবছর আগে ওই এলাকায় একজনকে হত্যা করা হয়েছিল। ওই হত্যা মামলার আসামি ছিলেন আতাউর। হত্যাকাণ্ডের পর আতাউর যশোর শহরে থাকতেন। সম্প্রতি তিনি গ্রামে আসেন। সোমবার রাত ৮টার দিকে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্রর বাড়িতে যান। ঝড়বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফেরার পথে বাড়িয়ালিতে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।