ঢাকাTuesday , 2 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে রিভলবার ও গুলিসহ মেসবাউল হক (২৫) নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মাটিকাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেসবাউল ছাত্রশিবির মাটিকাটা ইউনিয়ন শাখার সভাপতি।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসবাউলকে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।