ঢাকাMonday , 1 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের ছলে বাসায় নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ দাবী ও শারীরিক নির্যাতন করার অভিযোগে রাজধানীর কলাবাগান থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ অলিউর রহমান ওরফে কচিকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় অপহৃত ভিকটিম রিফাত নূর জান্নাত তমাকে উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, ভিকটিম তমা রাজধানীতে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষে পড়াশোনা করছে। এক বছর আগে তার সঙ্গে অপহরণকারী অলিউর রহমান কচির বিয়ের আলোচনা হয়। তবে কচির আচরণগত সমস্যা থাকায় এ বিয়ে হয়নি। এরপর থেকে প্রায়ই তমাকে বিরক্ত করতো কচি। এক পর্যায়ে কচি মেয়েটিকে নিজের প্রেমের ফাঁদে ফেলে এবং গত ২৮ এপ্রিল অপহরণ করে লেক সাকার্স রোডের একটি বাসায় আটকে রেখে নির্যাতন করে। পরে অপহরণকারী তমার বাড়িতে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে গুলি করে তমাকে হত্যার হুমকিও দেয়।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আকরামুল হাসান পরিবর্তন ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কচি এসব অপকর্মের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর ভিকটিম তমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।