ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা খালিদ ইনতেজার শক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মির্জা খালিদ ইনতেজার শক্তি প্রাক্তন সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার ছেলে এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, শক্তি মির্জা শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান। রোববার সকালে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতারা সদর হাসপাতালে নিহত শক্তি মির্জাকে দেখতে যান। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রফিক জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।