ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আসাদপুর গ্রামের নিখোঁজ কৃষক ভিক্ষু মিয়ার (৩২) লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। তিনি হাওরে ডুবে যাওয়া ধান তুলতে গিয়ে শুক্রবার বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, জেলার খালিয়াজুরীর আসাদপুর গ্রামের ভিক্ষু মিয়া তার ভাই ভিকচান মিয়াকে নিয়ে ছোট নৌকায় করে শুক্রবার বিকেলে গ্রামের সামনে রোয়াইল হাওরে ডুবে যাওয়া ধান তুলতে যান। হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটি উল্টে যায়। এ সময় কৃষক ভিকচান কোনো রকমে তীরে উঠতে পারলেও ভিক্ষু মিয়া নিখোঁজ হন। খালিয়াজুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষু মিয়ার পরিবারকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।