ঢাকাSunday , 30 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে হাফিজুর রহমান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজুর উপজেলার তাঁতীবন্দ গ্রামের মাজেদ খন্দকারের ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী হাফিজুর রহমান। তারপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। রোববার সকালে চন্ডিপুর মাঠের একটি পাট খেতে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাফিজুরের লাশ উদ্ধার করে।
ওসি জানান, দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মাঠের মধ্যে লাশ ফেলে রেখে গেছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।