ঢাকাSaturday , 29 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা ও তার পালিত মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামের মো. হজরত আলী (৪৫) এবং তার পালিত মেয়ে আয়েশা বেগম (৮)।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকালে তারা বাড়ি থেকে শ্রীপুর বাজারের উদ্দেশে বের হন। সোয়া ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের লাশ উদ্ধার করে স্টেশন এলাকায় রাখা হয়।