ঢাকাFriday , 28 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের পরের সিনেমার টিজার প্রকাশ

Link Copied!

বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস। বাহুবলি সিনেমার জন্য দীর্ঘ পাঁচ বছর অন্য সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। এ সিনেমাটি শেষ করে এবার সাহো শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে মুক্তি পেয়েছে সাহো সিনেমার টিজার। তেলেগু, হিন্দি ও তামিল ভাষায় এ টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারে মাত্র একটি সংলাপ বলেছেন প্রভাস। তবে এ সিনেমাও যে পুরোপুরি অ্যাকশনে ভরপুর হবে তার আভাস মিলেছে টিজারে। প্রকাশের পরপরই টিজারটি ভাইরাল হয়ে যায়।
সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন-শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।