ঢাকাFriday , 28 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ কোন সালমান?

Link Copied!

বিনোদন ডেস্ক : ফুল হাতার চেক শার্ট। তারওপর পরে আছেন বাদামি রঙের সোয়েটার। গলায় ঝুলানো একজোড়া বুট। এক গাল হেসে এমন বেশে কাউকে স্যালুট দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।
সম্প্রতি প্রকাশিত হয়েছে টিউবলাইট সিনেমার প্রথম পোস্টার। আর পোস্টারটি প্রকাশের পর থেকে জোর আলোচনা শুরু হয়েছে। তার কদিন পরই প্রকাশ পায় আরেকটি পোস্টার। আর এতেই এমন নিষ্পাপ একটি চরিত্রে দেখা যায় সালমান খানকে।
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে টিউবলাইট সিনেমাটি। সিনেমার টিজার পোস্টার দেখেই এর বক্স অফিস বিশ্লেষণ শুরু করে দিয়েছেন সালমান ভক্তরা। তাদের ধারণা, অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে সিনেমাটি। অনেকেই বলছেন, বক্স অফিসে ৪০০ কোটি আয় ছাড়িয়ে যাবে টিউবলাইট। কেউ কেউ এরই মধ্যে আমির খান অভিনীত দঙ্গল সিনেমার সঙ্গে এর তুলনা শুরু করেছেন।
টিউবলাইট সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি। তবে সিনেমাটির ভারত ও চীনের প্রদর্শন স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই ২০৭ কোটি রুপি তুলে নিয়েছেন নির্মাতারা।
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান।