ঢাকাFriday , 28 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে। এ ছাড়াও আমাদের আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ও নেতা-কর্মীরা দায়িত্ব পালন করছেন।’
শুক্রবার শেখ জামালের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত হন।
হাওরের পরিস্থিতি নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল অভিযোগ করছেন প্রধানমন্ত্রী কেন প্রথমে হাওর এলাকায় গেলেন না। কিন্তু তাকে (প্রধানমন্ত্রী) তো একটি রুটিন মেইনটেন করে সেখানে যেতে হবে। সেটা তিনি করেছেন এবং যাচ্ছেন। তবে আমার প্রশ্ন আপনাদের নেত্রী খালেদা জিয়া কেন সেখানে গেলেন না? তার কি কাজ আছে?’
তিনি বলেন, ‘বিএনপি একদিনের জন্য সেখানে নামমাত্র ফটোসেশন করতে গিয়েছিল। ফিরে এসে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে। জনগণের পাশে আমাদের আওয়ামী লীগের এমপি ও স্থানীয় নেতা-কর্মীরা দায়িত্ব পালন করছেন।’
তিনি জানান, হাওরে যাতে এ ধরনের দুর্যোগ আর না আসে, সেজন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার, গোলাম রাব্বানী চিনু, আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি মোর্শেদ কামাল।