ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার পাইলট দেব

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেব। কলকাতার দুই একজন জনপ্রিয় চিত্রনায়কের মধ্যে অন্যতম তিনি। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমায় বেশি অভিনয় করেছেন এই অভিনেতা।
কিছুদিন আগে ‘চ্যাম্প’ শিরোনামের সিনেমায় অভিনয় করলেন দেব। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে। নিজের প্রযোজিত এই সিনেমায় একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এজন্য নিজেকে বেশ ভাঙাগড়ার মধ্য দিয়ে তৈরি করেছেন।
এবার পাইলট চরিত্রে দেখা যাবে দেবকে। তার পরবর্তী সিনেমা ‘ককপিট’-এ এমন চরিত্রে অভিনয় করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। মাঝ-আকাশে বিমানে দুর্যোগের কাহিনি নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। আর কীভাবে বিপর্যয় কাটিয়ে বিমানকে সেফ ল্যান্ডিং করান পাইলট তাই সিনেমাটির থ্রিল ফ্যাক্টর।
তবে এতে দেবের বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়নি। সিনেমাটি নির্মাণ করবেন কমলেশ্বর মুখার্জি। সম্প্রতি দুর্গাপুরের অণ্ডাল এয়ারপোর্ট ঘুরে এসেছেন দেব, কমলেশ্বর ও লাইন প্রডিউসার প্রীতম চৌধুরী। আগামী জুন মাস থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।