ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের সিনেমায় নওয়াজের ‘না’!

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সালমান খানের সঙ্গে কিক (২০১৪) ও বজরঙ্গি ভাইজান (২০১৫) সিনেমায় দেখা গেছে তাকে। কিন্তু এ অভিনেতার টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন নওয়াজ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে সালমানের সঙ্গে নওয়াজউদ্দিনের সম্পর্কটা বেশ ভালো। সিনেমায় সালমান-নওয়াজ জুটিকে বেশ পছন্দও করেন দর্শক। সেই চিন্তা থেকেই টাইগার জিন্দা হ্যায় সিনেমায় নওয়াজউদ্দিনকে নেয়ার চিন্তা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। পাশাপাশি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু শিডিউল না থাকায় এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নওয়াজ।
বর্তমানে নন্দিতা দাসের মান্টো সিনেমা নিয়ে ব্যস্ত নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ অভিনেতার পরিবর্তে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় একজন ইরানি অভিনেতাকে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি নওয়াজকে সিনেমার জন্য প্রস্তাব দেননি তারা।