ঢাকাWednesday , 26 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় অস্ত্রসহ আটক ২

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এলাকা থেকে দুটি অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় দুটি পাইপগান উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বায়েজিদ হোসেন (৩৫) ও একই ইউনিয়নের চকবারা গ্রামের মইরুদ্দীন সরদারের ছেলে মুকুল সরদার (৩৪)।
পুলিশ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই বনদস্যু লোকালয়ে এসে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। বায়েজিদ হোসেনের খোলপেটুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ও তার সহযোগী মুকুল সরদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় দুটি পাইপগান উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আটক দুই বনদস্যুকে অস্ত্রসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।