ঢাকাMonday , 24 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে যুবদল নেতার লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থেকে মো. জনি (২৯) নামের এক যুবদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শাহবাগ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়। জনি ২৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘জনি কীভাবে মারা গেছেন কিংবা কেউ তাকে হত্যা করেছে কি না, তা এখনো জানা যায়নি। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’ নিহতের ভাই নয়ন বলেন, ‘খবর পেয়ে ঢামেক হাসপাতালে যাই। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা বলতে পারছি না। ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতাও ছিল না।’