কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীর বিআরবি ক্যাবল কারখানায় বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

