ঢাকাMonday , 24 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জেএমবির ২ সদস্য আটক

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুর র‌্যাব-১৩’র সদস্যরা অভিযান চালিয়ে দুই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যকে আটক করছে। রোববার গভীর রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। সোমবার বেলা ১১ টায় রংপুর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক খন্দকার গোলাম মোতুর্জা সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত জেএমবির দুই সদস্য হচ্ছে চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. সেলিম (২৮) ও একই উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খামুল ইসলাম (২৭) । তারা দীর্ঘদিন থেকে জেএমবির সঙ্গে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।