ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগাম নির্বাচন নিয়ে রসিকতার সুযোগ নেই

Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদক : আগাম নিবার্চন নিয়ে রসিকতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সরকারের কোনো ভিন্ন ভাবনাও নেই বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় বিনোদনপার্ক ফ্যান্টাসি কিংডম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সম্প্রতি কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মূলধারায় আওতায় আনা হয়েছে। এতে অন্য কোনো উদ্দেশ্য নেই।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের কারো নামে কোনো প্রতিষ্ঠান, রাস্তা বা ব্রিজের নামকরণ করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন ছাড়া কেউ করতে পারবে না। এ সময় সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।