ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন দুই জেলা পরিষদ সদস্য

Link Copied!

sopothনিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা পরিষদের ৭নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. আব্দুল মান্নান এবং যশোর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্য মোছা. শ্যায়লা জেসমিন শপথ নিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উক্ত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের আটটি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।