ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা জাপার সম্মেলন কমিটি গঠন

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : নড়াইল জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক ও মিল্টন মোল্যাকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটিতে শরীফ মুনির হোসেনকে সমন্বয়কারী, অশোক কুমার ঘোষ, অ্যাডভোকেট সৈয়দ মাহবুব রশীদ এমরান, মেজর (অব.) রুহুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, অ্যাডভোকেট তোজাম্মেল শেখ, অধ্যক্ষ বদরুজ্জামান ও শেখ ওসিয়ার রহমানকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- মো. রবিউল ইসলাম মোহন, সৈয়দ নুরুল আলম রাখা, বদরুল আলম, তবিবুর রহমান মোল্লা, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, মো. আনোয়ার হোসেন মোল্লা।
সদস্যরা হলেন- অ্যাডভোকেট শাহাদত হোসেন, চৌধুরী আনিসুর রহমান, অধ্যক্ষ সৈয়দ সমশের আলী, অ্যাডভোকেট খোকন চন্দ্র শিকদার, কিউ এম খালিদ আতিক, এস এম লিযাকত হোসেন (হেকমত), মো. বদরুজ্জামান বদর, মো. জাফর মোল্লা, এলাহী মুন্সী, শেখ জুলফিকার আলী, আব্দুল মান্নান, খায়রুল ইসলাম শিকদার, খন্দকার আবু মুসা, মো. লিটন খন্দকার, মো. লুতফর রহমান, আবুল বাশার মাস্টার, কাজী শহীদুল ইসলাম, গাজী খালিদ আশরাফ সাদী, শিকদার হাদিউজ্জামান, লাকী লস্কর, বদিয়ার রহমান প্রমুখ।