ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে শিশুবান্ধব পরিবেশ তৈরির দাবি

Link Copied!

Childনিজস্ব প্রতিবেদক : দেশে শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তিকরণ ও ছিন্নমূল শিশুদের পূর্ণবাসনের দাবি জানিয়েছে।
সংগঠনের আয়োজনে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ মানববন্ধনে বলেন, ‘গত ৩ মাসে সারাদেশে ১৪৫টি শিশু ধর্ষিত হয়েছে, যা গত বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি। গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ। এ ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ নেয়া দরকার।’ বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যায়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।