ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সভা

Link Copied!

যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি ও মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : দেশের যুব সমাজের সার্বিক উন্নয়নে ব্যাপকভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা গত ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।
রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপনসহ ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক কার্যক্রম বাস্তবায়নে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।