নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম এ রিট দায়ের করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

