
আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমন্ত্রিত অতিথি
নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
এর ধারাবাহিকতায় শেরপুরের নকলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আজ রোববার (২ এপ্রিল) শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৪০ জন যুবক ও যুবনারীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর (শেরপুর)’র উপ-পরিচালক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী।

