নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গত ৩০ মার্চ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়াজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
যুব উন্নয়ন অধিদপ্তর (জামালপুর)’র উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদেয় এ জেড মোরশেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম খান। কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী ও সহকারী প্রশিক্ষক ইব্রাহিম মোল্লাসহ উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

