ঢাকাSunday , 2 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাগনভূঁইয়ায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

Link Copied!

ICT-Van-Dagonvuianনিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের ১২তম ব্যাচের মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম ফেনীর দাগনভূঁইয়ায় শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান দিদারুল কবির এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (ফেনী)’র সহকারী পরিচালক আহম্মদ কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল আলম ভূঁইয়া। যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ও কোর্সের প্রশিক্ষক আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।
রাউজানে সনদপত্র বিতরণ : চট্টগ্রাম বিভাগের রাউজান উপজেলায় মার্চ মাসে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার চেয়াম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর (চট্টগ্রাম)’র উপ-পরিচালক মোখলেছুর রহমান। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান ও কম্পিউটার কোর্সের প্রশিক্ষক আলমগীর উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং এদের মধ্যে থেকে দুইজনকে উপজেলার ডিজিটাল কম্পিউটার সেন্টারে সরাসরি চাকরির ব্যবস্থা করেন।