ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

Link Copied!

DSEঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দাম বাড়ছে।
এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে দেশের উভয় পুঁজিবাজার বন্ধ ছিল। তাই রোববারের পরিবর্তে আজ সোমবার থেকে লেনদেন হচ্ছে।