ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের মাঠে ইংল্যান্ডের জয়

Link Copied!

englendস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে জয় পেয়েছে ইংল্যান্ড। রোববার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। এ জয়ের ফলে ৫ ম্যাচের চারটিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্লোভাকিয়া।
রোববার রাতে ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। এ সময় ইংল্যান্ডের জার্মেইন ডিফোয়ি গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন রাহিম স্টার্লিং। তার গোলে ভর করে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় থ্রি লায়নরা।
বিরতির পর ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিমি ভার্ডি। তাকে গোলে সহায়তা করেন অ্যাডাম লালানা। বাকি সময়ে অবশ্য ইংল্যান্ড আর কোনো গোল করতে পারেনি। পাশাপাশি লিথুনিয়াও পারেনি ব্যবধান কমাতে।
তাতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এ জয়ের ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিটের আরো কাছে পৌঁছে গেছে ইংলিশরা।